ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল : নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তির অংশীদার বা পক্ষ হবে না ইসরায়েল। মধ্যপ্রাচ্য সংঘাতের অবসানে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তি সইয়ের আগে ওই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সীমিত করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এই মার্কিন আহ্বানকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বিরোধ তৈরি হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এই চুক্তি লেবানন যুদ্ধের অবসান ঘটাবে। চুক্তির ফলে দখলকৃত এলাকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ফিলিস্তিনি ও লেবাননের ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহার করা হবে না। ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল যেকোনও হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নিজের স্বাধীনতা বজায় রাখবে বলে আশা করছে।

ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল : নেতানিয়াহু

প্রকাশিত : ০৬:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬