ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাত যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১১৮ বার দেখা হয়েছে

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাত যোদ্ধাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। শনিবার (১৩ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এ সপ্তাহে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।

তারা বলেছে, তাদের সেনাবাহিনীর ৫৫১তম প্যারাট্রুপার ব্রিগেডের রিজার্ভ সেনারা হিজবুল্লাহর দুটি সেলকে শনাক্ত করে। এই সেলের যোদ্ধারা টানেল থেকে বের হয়ে আসেন। ওই টানেলটি তারা অস্ত্র সংরক্ষণ ও হামলার কাজে ব্যবহার করতেন।

টানেলে থাকা যোদ্ধাদের ওপর বিমান হামলা, গোলাবর্ষণ এবং বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয় জানিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, এসব হামলায় সাত যোদ্ধা প্রাণ হারান।

এরপর টানেলের ভেতর থেকে অস্ত্র ও অন্যান্য উপকরণ পাওয়া যায় বলে দাবি করেছে তারা।

গত মার্চ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে হিজবুল্লাহ। তখন থেকে এখন পর্যন্ত লেবাননে অসংখ্য হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটিতে তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ৭৫৬ জনে পৌঁছেছে। এরসঙ্গে আহত হয়েছেন ১১ হাজার ৬৩২ জন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ২ মার্চ ইসরায়েলে প্রথম হামলা চালায়। এরপর দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর পদ

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাত যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

প্রকাশিত : ০৭:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬