ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লাঠিপেটা করে নেতানিয়াহুকে তাড়ানোর হুমকি ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লাঠিপেটা করে ও পাথর মেরে ক্ষমতা থেকে তাড়ানো হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। রোববার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই হুমকি দিয়েছেন তিনি।

১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এহুদ বারাক। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমার আশঙ্কা বেঞ্জামিন নেতানিয়াহু আগামী নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। তিনি খুব সহজেই তা করতে পারেন। যদি তিনি এমন চেষ্টা করেন, তাহলে লাঠিপেটা ও পাথর মেরে তাকে হটিয়ে দেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনও উপায় থাকবে না।

৭৬ বছর বয়সী নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিক থেকে ইসরায়েলের ক্ষমতাসীন বর্তমান সরকারের নেতৃত্ব দিচ্ছেন। নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকারকে ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎকালের সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার হিসেবে মনে করা হয়।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বর্তমান মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে এবং সেপ্টেম্বর বা অক্টোবরেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বারাকের দাবি, নেতানিয়াহু লেবাননে এমন কিছু সামরিক অভিযান শুরু করে নির্বাচন বানচাল করতে পারেন; যা হিজবুল্লাহ এবং ইরানকে পাল্টা আঘাত হানার জন্য উসকানি দিতে পারে।

তিনি বলেন, নেতানিয়াহু একটি অন্তহীন যুদ্ধ চান। কারণ তিনি বোঝেন যে যুদ্ধ শেষ হলে তার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত হবে। ঠিক যেভাবে তিনি (হামাসের সঙ্গে) বন্দি বিনিময় চুক্তিতে বাধা দিয়েছিলেন, একইভাবে তিনি লেবাননের ক্ষেত্রেও অগ্রগতির সম্ভাবনাকে নস্যাৎ করেছেন।

বারাক বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনও লক্ষ্যই অর্জিত হয়নি। তার এই মন্তব্য নেতানিয়াহুর মিত্রদের কাছ থেকে তাৎক্ষণিক সমালোচনার জন্ম দিয়েছে।

নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান এবং লিকুদ পার্টির আইনপ্রণেতা বোয়াজ বিসমুথ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেওয়ার অভিযোগে বারাকের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিসমুথ বলেন, তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো উচিত। আর যদি তিনি মানসিকভাবে সুস্থ প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি তদন্ত শুরু করা উচিত।

ইবিতে শিক্ষার্থী প্রতি প্রায় এক লাখ টাকার বরাদ্দ রাজস্ব বাজেটে

লাঠিপেটা করে নেতানিয়াহুকে তাড়ানোর হুমকি ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৯:৩৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬