ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

দুমকিতে গাঁজাসহ গ্রেফতার এক যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুমকি থানার এসআই দীপক চন্দ্র হাওলাদার এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ রবিউল শিকদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রবিউল উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাদা শিকদারের ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে দুমকি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুমকিতে গাঁজাসহ গ্রেফতার এক যুবক

প্রকাশিত : ০৯:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬