ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৩৪.১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে চলতি বছরের: অর্থমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

চলতি বছরের ১৩ জুন পর্যন্ত ৩৪ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক প্রশ্ন রেখে বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা কী? প্রতি বছর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কত? উক্ত রেমিট্যান্স বৈধ চ্যানেলে পাঠাতে উৎসাহিত করতে সরকার তাদের কোনো বিশেষ সুবিধা দিয়ে থাকে কি না? থাকলে তা কী?

জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হলো বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স। প্রবাসীরা বিগত ২০২৩-২৪ অর্থবছরে ২৩ দশমিক ৯১ বিলিয়ন মার্কিন ডলার, ২০২৪-২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার এবং চলতি বছরের ১৩ জুন পর্যন্ত ৩৪ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে।

তিনি আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে বাংলাদেশ সরকার ২ দশমিক ৫ শতাংশ নগদ সহায়তা বা প্রণোদনা দিয়ে আসছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও উক্ত নগদ সহায়তা বা প্রণোদনা দেওয়া অব্যাহত রাখা হয়েছে।

৩৪.১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে চলতি বছরের: অর্থমন্ত্রী

৩৪.১২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে চলতি বছরের: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৮:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬