ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পায়রা সেতু টোল প্লাজা এলাকায় কোস্টগার্ডে অভিযান, সাড়ে ৭হাজার পিস ইয়াবাসহ আটক এক কারবারি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীর পায়রা সেতু টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৫’শ পিস ইয়াবাসহ নগদ অর্থ এবং এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় চলাচলকারী একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা এক ব্যক্তির কাছ থেকে ৭ হাজার ৫’শ পিস ইয়াবা ও ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, উপকূলীয় অঞ্চলকে ব্যবহার করে বিভিন্ন মাদক চক্র দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের চেষ্টা করে আসছে। এসব চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই ইয়াবার চালান জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পটুয়াখালীর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপকূলীয় এলাকায় মাদক বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের

পায়রা সেতু টোল প্লাজা এলাকায় কোস্টগার্ডে অভিযান, সাড়ে ৭হাজার পিস ইয়াবাসহ আটক এক কারবারি

প্রকাশিত : ০৭:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬