ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

কালকিনি পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মামুন শিকদার, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মাঠে সক্রিয় হয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী উপজেলা যুবদল নেতা ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মামুন শিকদার। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, বীর মুক্তিযোদ্ধা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং দলীয় ঐক্য আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

সভায় মো. মামুন শিকদার উপস্থিত নেতাকর্মী ও পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও দলের সহযোগিতা পেলে কালকিনি পৌরবাসীর কল্যাণে কাজ করা, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং এলাকার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবেন।

পরে সভা শেষে তিনি উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চার উপ-মহাব্যবস্থাপক চাকরিচ্যুত

কালকিনি পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মামুন শিকদার, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়

প্রকাশিত : ১১:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬