ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ আরও এক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাঈম(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাফিসা (১৬) নামে আরও এক কিশোরী নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাবরহাট ইউনিয়নের মানিকপীর গ্রামের রশিদের মেয়ের বিয়ে হয়েছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। বৃহস্পতিবার স্বামীকে নিয়ে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন।
 আজ দুপুরে পরিবারের সদস্য ও স্বজনরা টাঙ্গন নদীতে গোসল করতে নামেন।
 এ সময় চারজন পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেন। পরে নাঈমকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈম জাবরহাট ইউনিয়নের মানিকপীর গ্রামের সুয়েলের ছেলে। অপরদিকে, নিখোঁজ নাফিসা (১৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জুলফিকার আলীর মেয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে নদীর গভীরতা ও স্রোতের কারণে ডুবুরি দলের সহায়তা প্রয়োজন বলে তারা জানান। পরে রংপুর থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়।পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”
ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী যৌথভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ আরও এক

প্রকাশিত : ০৪:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬