ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে ৩৫০ পরিবারকে আর্থিক অনুদান দিলো জেলা পরিষদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১১৫ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা পরিষদের উদ্দ্যোগে ৩৫০ পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। সম্প্রতি গাজীপুর জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ আর্থিক অনুদানের চেক প্রদান করেন গাজীপুর জেলা পরিষদ। বৃহস্পতিবার ২৫ জুন গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে দুই হাজার পাঁচশত টাকার চেক তুলে দেয়া হয়।
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, সাম্প্রতিক শিলাবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে জেলার বিভিন্ন এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে জেলা পরিষদের উদ্যোগে ৩৫০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন জেলা পরিষদ প্রশাসক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম (উপসচিব)। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের আহবায়ক, সদস্য সচিব, যুবদল  এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওসির যোগসাজশে বদলির পরও চার্জশিট দিলেন এসআই, তদন্ত করছে পুলিশ

গাজীপুরে ৩৫০ পরিবারকে আর্থিক অনুদান দিলো জেলা পরিষদ

প্রকাশিত : ০৫:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬