ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

রাজপথ অস্থিশীল করে ফিরে আসার চেষ্টা সফল হবেনা -আওয়ামী লীগের উদ্দেশ্যে এমপি খোকন তালুকদার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার আওয়ামী লীগ নেতা- কর্মীদের উদ্দেশ্যে বলেছেন,রাজপথ অস্থিশীল করে নতুন করে ফিরে আসার জন্য কর্মসূচি দিয়ে লাভ নেই বাংলাদেশের রাজনীতিতে আপনারা আর সফলতা আনতে পারবেন না,সেই সুযোগ আপনাদের নেই,বাংলাদেশের জনগণ আপনাদের গ্রহণ করবে না। শুক্রবার বিকেলে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ বাশগাড়ী নয়াকান্দী এলাকায় খাল খনন শেষে রাস্তার দুইপাড়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,খাল খনন শেষে খালের দই পাড়ে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আমরা বাশঁগাড়ীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করে গেলাম এখানে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করার নির্দেশ আছে অলরেডি গাছ লাগানো অনেকটা হয়ে গেছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ও তার উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপনের যে কর্মসূচি বাংলাদেশের শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা মাদারীপুর-৩ আসনে তার সে নির্দেশনা পালন করবো পাশাপাশি আমাদের ব্যক্তিগত ও দলীয় উদ্যোগেও আমরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করবো।

এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রাজপথ অস্থিশীল করে ফিরে আসার চেষ্টা সফল হবেনা -আওয়ামী লীগের উদ্দেশ্যে এমপি খোকন তালুকদার

রাজপথ অস্থিশীল করে ফিরে আসার চেষ্টা সফল হবেনা -আওয়ামী লীগের উদ্দেশ্যে এমপি খোকন তালুকদার

প্রকাশিত : ০১:০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬