ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ মাদকবিরোধী টহলদলের অভিযানে  ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। আজ শনিবার”২৭জুন ভোর পৌনে ৫টায় ৫৩ বিজিবির মাসুদপুর বিওপি এই অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। জব্দকৃত এস্কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য ১,৭৭,২০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি-এর মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য। চলতি জুন মাসে ৫৩ বিজিবি তাদের বিভিন্ন অভিযানে ১,১৬১ বোতল এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল ফেয়ারডিল সিরাপ, এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসব অভিযানে একজন আসামী গ্রেপ্তার করা হয়েছে এবং মোট মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৫,৫১,২০০ টাকা।
৫৩ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা ও অবৈধ চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

প্রকাশিত : ১২:০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬