ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটা-ভাঙা মহাসড়ক ৬ লেনে উন্নীতের দাবিতে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১১৯ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক কুয়াকাটা-ভাঙা মহাসড়ককে চার নয়, সরাসরি ৬ লেনে উন্নীত করার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং নিরাপদ ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে অবিলম্বে এই মহাসড়কের সম্প্রসারণের দাবি উঠেছে এই মানববন্ধনে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে পটুয়াখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কর্মসূচিতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস শ্রমিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং উপকূলীয় জনপদের প্রবেশদ্বার পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙা-কুয়াকাটা মহাসড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে মহাসড়কটি মাত্র দুই লেন হওয়ায় যানবাহনের সংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এর সক্ষমতা বাড়েনি। ফলে প্রায়ই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, ঘটছে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা এবং যাত্রীদের ভোগান্তি।
পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন বলেন, “কুয়াকাটা এখন শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার অন্যতম চালিকাশক্তি। অথচ এই অঞ্চলের প্রধান মহাসড়ক এখনও দুই লেনের মধ্যে সীমাবদ্ধ। পর্যটন শিল্পের বিকাশ, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, কৃষিপণ্য দ্রুত পরিবহন এবং বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে কুয়াকাটা-ভাঙা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা সময়ের দাবি।”
তিনি আরও বলেন, মহাসড়কটি ৬ লেনে উন্নীত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। যাতায়াত হবে আরও নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়। একই সঙ্গে পর্যটকদের যাতায়াত সহজ হবে, পরিবহন ব্যয় কমবে এবং এ অঞ্চলের সার্বিক অর্থনৈতিক কর্মকান্ডে নতুন গতি সঞ্চার হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু পটুয়াখালী নয়, বরিশাল বিভাগের সামগ্রিক উন্নয়ন এবং দেশের পর্যটন খাতও উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে।

ওসির যোগসাজশে বদলির পরও চার্জশিট দিলেন এসআই, তদন্ত করছে পুলিশ

কুয়াকাটা-ভাঙা মহাসড়ক ৬ লেনে উন্নীতের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৫:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬