ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিএসইসির সহযোগিতা চায় সিএসই স্থবির প্রকল্প দ্রুত বাস্তবায়নে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১২৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে চলমান ও স্থবির হয়ে থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিকের সঙ্গে সিএসইর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা চাওয়া হয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে সিএসই চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। বিশেষভাবে দেশে প্রথমবারের মতো কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ। এর বর্তমান অবস্থা এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া আলোচনায় সিএসইর চলমান উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন কৌশলগত উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

এ সময় বিএসইসি চেয়ারম্যান ও কমিশনাররা শেয়ারবাজারের উন্নয়নমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে সিএসইর পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, এম. জুলফিকার হোসেন, এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন। এছাড়া বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বৈঠকে অংশ নেন।

ওসির যোগসাজশে বদলির পরও চার্জশিট দিলেন এসআই, তদন্ত করছে পুলিশ

বিএসইসির সহযোগিতা চায় সিএসই স্থবির প্রকল্প দ্রুত বাস্তবায়নে

প্রকাশিত : ১২:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬