ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কুয়াকাটা থেকে পায়রা পর্যন্ত ৩০ কিলোমিটারজুড়ে গণমানববন্ধন ৬ লেন সড়কসহ নানা দাবিতে দক্ষিণাঞ্চলের জন স্রোত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের উন্নয়নকে জাতীয় বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবিতে কুয়াকাটায় ৬ লেন মহাসড়কসহ বিভিন্ন দাবিতে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে ব্যতিক্রমধর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কুয়াকাটা-ঢাকা মহাসড়কের কুয়াকাটা থেকে পায়রা বন্দরের ৬ লেন সড়ক অংশ পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের কয়েক হাজার মানুষ অংশ নেন।

মানববন্ধনে জাতীয়তাবাদী দল (বিএনপি), কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা শিল্পীগোষ্ঠী, কলাপাড়া ও কুয়াকাটা নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠন পৃথক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে।

দাবিগুলোর মধ্যে গুরুতাবপূর্ণ হলো, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু করা, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ, ভাঙ্গা রেলস্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভোলার গ্যাসভিত্তিক শিল্পাঞ্চল (ভোলা-বরিশাল-পটুয়াখালী) গড়ে তোলা ইত্যাদি ।

আযোজকদের পক্ষে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান যোগাযোগপথ ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কে প্রতিনিয়ত যানবাহনের চাপ বাড়ছে। ফলে যানজট ও দুর্ঘটনা বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তাই দীর্ঘদিনের দাবি অনুযায়ী মহাসড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা জরুরি।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লী বলেন, কুয়াকাটাকে ঘিরে পায়রা বন্দর, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন, লাইটহাউসসহ একাধিক মেগা প্রকল্প বাস্তবায়িত হলেও জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়নি। এতে এ অঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছে।

কলাপাড়া দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মেজবাহউদ্দিন মান্নু বলেন, কুয়াকাটায় ইতোমধ্যে তিন তারকা মানের হোটেলসহ তিন শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে। পর্যটন খাতে হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ হয়েছে। এসব বিনিয়োগের নিরাপত্তা, পর্যটন ব্যবস্থাপনার উন্নয়ন জরুরী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয় এই কর্মসুচি থেকে।
কলাপাড়া নাগরিক সমাজের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, পর্যটন নগরী কুয়াকাটাকে আধুনিকায়ন করা, প্রস্তাবিত স্থানে বিমান বন্দর নির্মাণ পায়রা বন্দর পূর্ণাঙ্গ চালু, কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটা থেকে পায়রা পর্যন্ত ৩০ কিলোমিটারজুড়ে গণমানববন্ধন ৬ লেন সড়কসহ নানা দাবিতে দক্ষিণাঞ্চলের জন স্রোত

কুয়াকাটা থেকে পায়রা পর্যন্ত ৩০ কিলোমিটারজুড়ে গণমানববন্ধন ৬ লেন সড়কসহ নানা দাবিতে দক্ষিণাঞ্চলের জন স্রোত

প্রকাশিত : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬