ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজউক পূর্বাচলে পানির সংযোগ দিচ্ছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে

পূর্বাচল নতুন শহর এলাকার সব ধরনের প্রাতিষ্ঠানিক ও অন্যান্য প্লট বরাদ্দ গ্রহীতাদের পানির সংযোগ প্রদান করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

গত ১ জুলাই থেকে এ কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। রাজউকের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শীলাব্রত কর্মকার জানিয়েছেন, পূর্বাচল নতুন শহর এলাকার সব ধরনের প্লট বরাদ্দ গ্রহীতাদের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের আওতায় পূর্বাচল নতুন শহরে গুণগত মানসম্পন্ন পানি সরবরাহের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, পানি সরবরাহ প্রকল্পের প্রথম ধাপের আওতায় ইতোমধ্যে গ্রাহকদের আবেদনের প্রেক্ষিতে পূর্বাচল নতুন শহরের ০১, ০২, ০৩ ও ০৪ (আংশিক) নম্বর সেক্টরে পানির সংযোগ প্রদান করা হচ্ছে।

এছাড়া, দ্বিতীয় ধাপে পূর্বাচল নতুন শহরের ০৪, ০৫, ০৬ (আংশিক), ০৭, ০৮ (আংশিক), ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ (আংশিক), ১৬ (আংশিক), ১৮ (আংশিক) এবং ২০ (আংশিক) নম্বর সেক্টরে পানির সংযোগ প্রদান করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য সেক্টরগুলোতে পানি সরবরাহ নিশ্চিত করা হবে।

ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধের ৪ অংশে ২০০ মিটার ধস, আতঙ্কে গ্রামবাসী

রাজউক পূর্বাচলে পানির সংযোগ দিচ্ছে

প্রকাশিত : ০২:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬