নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুকাটায় জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারী পরিদর্শন করেন ইউএনও।
রবিবার বিকালে সদর উপজেলার কচুকাটায় অবস্থিত জাতীয় পুরস্কার প্রাপ্ত এ আর মামুন নার্সারি পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। এসময় তিনি পরিদর্শন শেষ করে নার্সারির গোলঘরে বসে মুগ্ধ হয়ে নার্সারির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মালিক মামুনের সাথে।
পরে নার্সারির মালিক মামুন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বাগানের ফরমালিন মুক্ত বিভিন্ন ফল দিয়ে আপ্যায়ন করেন।
জানাযায়, নীলফামারীর অন্যতম শীর্ষ জাতীয় ও জেলার পুরস্কার প্রাপ্ত এ আর মামুন নার্সারি।বিভিন্ন মৌসুমি ফল, ফুল এবং বিরল গাছের চারা উৎপাদনে সফলতার জন্য প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে ও জেলা বৃক্ষমেলা সহ বিভিন্ন পর্যায়ে একাধিক বার প্রথম স্থান অর্জন করে পুরস্কৃত হয়েছে।
এ নার্সারি আধুনিক ও বিদেশি ফলের (যেমন: মিষ্টি আঙুর) পরীক্ষামূলক চাষ ও চারা উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বেশ পরিচিত।
এ বিষয়ে এ আর মামুন জানান,২০০১ সালে এ নার্সারি প্রতিষ্ঠা করি ১ বিঘা জমিতে ১ হাজার বিভিন্ন প্রজাতির দেশী বিদেশী গাছের চারা লাগিয়ে। বর্তমানে ৫০ বিঘা জমিতে দেশী বিদেশী সহ বিভিন্ন প্রজাতির ১২ শত গাছ ও চারা রয়েছে। আমার এ নার্সারিতে ৩০ জন লোক কাজ করে। তাদের মধ্যে কেউ দিন চুক্তি আবার মাস চুক্তিতে। প্রতি মাসে আমার নার্সারি খরচ ও কর্মচারীদের বেতন বাদ দিয়ে থাকে ১ লাখ ২৫ হাজার টাকা।আমার নার্সারিতে বিভিন্ন প্রজাতির চারা পাওয়া যায়। আর সারা দেশে চারা ও গাছ সরবরাহ করে থাকি।।

ডেস্ক রিপোর্ট 






















