ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ওসমান গনি ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৭৬ বার দেখা হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনিকে বদলি করা হয়েছে।রোববার (৫ জুলাই ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গনিকে বদলি করে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ পদ ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। সম্প্রতি তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়। মোহাম্মদ ওসমান গনি তারই স্থলাভিষিক্ত হলেন।

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বগুড়ার শেরপুরে পুজা উদযাপন ফ্রন্ট এর আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ওসমান গনি ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে

প্রকাশিত : ০৬:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬