ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি: ডাক্তার দেখাতে যাওয়ার পথে মহাসড়কে পিকাপের ধাক্কায় প্রান গেলো ছেলে ও স্ত্রীর।

ঘটনাটি ঘটেছে ৭ জুলাই মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের ভাবকী পাঁচপীর এলাকার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার মোঃ নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও ছেলে মোঃ আব্দুল্লাহ (৩)।

আহত মোটর সাইকেল চালক মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম (৩২) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

দশমাইল হাইওয়ে থানার এসআই জিল্লুর রহমান জানায়, মোঃ নাজমুল ইসলাম স্ত্রী ফাহিমা আক্তার ও ছেলে মোঃ আব্দুল্লাহ কে মোটরসাইকেলে নিয়ে ভোরে ঠাকুরগাঁও জেলার উত্তর গড়েয়া হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে পিছন থেকে ঠাকুরগাঁও গামী মাছের পিকাপ ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে। এসময় পিকআপটি টি মা ও ছেলের শরীরের উপর দিয়ে পিষ্ট করে পালিয়ে যায়।

বীরগঞ্জ থানার কর্ত্যব্যরত রাত্রিকালীন হাইওয়ে ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই দেবাশীস রায় জানায় সংবাদ পেয়ে ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হই, ভোরের কারনে জনগন না থাকায় পিকাপটি পালিয়ে যায়। সড়কের যান চলাচলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার আবু বক্কর সিদ্দীক জানায়, মা ও ছেলে ২জন হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় এবং আহত নাজমুল ইসলাম চিকিৎসাধীন রয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় ব্যবস্হা নিতে লাশ হাইওয়ে থানা পুলিশরের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে থানার ওসি নির্মূল চন্দ্র মোহন্ত সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক পরিবহনে আইন মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যশোর- নড়াইল মহাসড়কে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৫টি স্বর্ণবারসহ আটক-১

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত

প্রকাশিত : ১১:৫৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬