ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

দেশের মিউচুয়াল ফান্ড খাতে কাস্টডিয়ান সেবাকে আরও দ্রুত, স্বচ্ছ, আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর করতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) সমন্বিত সফটওয়্যার ব্যবস্থা (ইন্টিগ্রেটেড সফটওয়্যার সিস্টেম) তৈরির নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে সফটওয়্যার উন্নয়নের অগ্রগতি প্রতি দুই সপ্তাহ অন্তর কমিশনকে জানাতে বলা হয়েছে।

সম্প্রতি বিএসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের মিউচুয়াল ফান্ড (এমএফ) ও সিআইএসএস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নির্দেশনাটি সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুযায়ী ফান্ডের কাস্টডিয়ান সেবা দেওয়ার জন্য সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার সিস্টেমের উন্নয়ন কার্যক্রম দ্রুত শুরু করতে বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, গত ১২ মার্চ কমিশন ভবনে বিএসইসি ও সিডিবিএলের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫ বাস্তবায়নের অংশ হিসেবে মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান সেবা আরও কার্যকর ও দ্রুত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে কমিশনার (ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশন) সিডিবিএলের কার্যক্রম পরিচালন সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান সেবা পরিচালনার জন্য একটি সমন্বিত সফটওয়্যার প্ল্যাটফর্‌ম তৈরির পরামর্শ দেন।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সফটওয়্যারটি তৈরির সময় অ্যাসেট ম্যানেজার, ট্রাস্টি, কাস্টডিয়ান, স্টক ব্রোকারসহ মিউচুয়াল ফান্ড-সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করতে হবে। তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করে তা সফটওয়্যার উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়। এ প্রেক্ষাপটে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫ অনুযায়ী মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান সেবা দেওয়ার জন্য সমন্বিত সফটওয়্যার সিস্টেমের উন্নয়ন কার্যক্রম অবিলম্বে শুরু করার জন্য সিডিবিএলকে নির্দেশ দেওয়া হলো। এছাড়া, উক্ত সফটওয়্যার উন্নয়নের অগ্রগতি সম্পর্কে প্রতি পাক্ষিক (দুই সপ্তাহ অন্তর) ভিত্তিতে কমিশনের কাছে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার জন্যও নির্দেশ দেওয়া হলো।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্‌ম চালু হলে মিউচুয়াল ফান্ডের সম্পদ সংরক্ষণ, লেনদেন নিষ্পত্তি, তথ্য বিনিময় এবং বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় আরও সহজ ও দ্রুত হবে। এতে কাস্টডিয়ান সেবার দক্ষতা বাড়ার পাশাপাশি পরিচালন ঝুঁকি কমবে এবং নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নও সহজ হবে। বিএসইসি ইতোমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন কার্যক্রম ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় মিউচুয়াল ফান্ড খাতের কাস্টডিয়ান সেবাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সিডিবিএলের জন্য এ নির্দেশনা জারি করা হয়।

দেশের শেয়ারবাজারের একমাত্র ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণাগার সিডিবিএল। প্রতিষ্ঠানটি মিউচুয়াল ফান্ড খাতের কাস্টডিয়ান হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স (সনদ) নিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন জানিয়েছে। নতুন আয়ের ক্ষেত্র তৈরি করতেই কাস্টডিয়ান হিসেবে কাজের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

তবে নতুন প্রণীত মিউচুয়াল ফান্ড বিধিমালার আওতায় কাস্টডিয়ান হিসেবে নিবন্ধনের জন্য যেসব শর্ত রয়েছে, তার বেশকিছু পূরণে ব্যর্থ হয়েছে সিডিবিএল। এসব ঘাটতি পূরণ না হলে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়তে পারে। তাই সিডিবিএলকে শর্তগুলো দ্রুত পূরণ করার নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা।

জনপ্রিয় সংবাদ

চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

প্রকাশিত : ১২:০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬