ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

সাঁড়াশি অভিযানে ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় দেশীয় মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়দানদিঘী ইউনিয়ন, ঝলই শালশিরী ইউনিয়ন এবং পাথরাজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোদা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে ৮টি চায়না দুয়ারী জাল, ৭টি ছোট ফাঁসের ব্যাগ জাল এবং ৫ সেট কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মোট মূল্য ১ লাখ ৪ হাজার টাকা। পরে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বোদা উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের মতো নিষিদ্ধ জাল দেশীয় মাছের রেণু ও প্রজননক্ষম মাছ ধ্বংস করে মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি করছে। এ কারণে দেশীয় মাছ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার কিংবা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অভিযানে বোদা উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বোদা থানার পুলিশের সদস্যরা অংশ নেন।
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত

সাঁড়াশি অভিযানে ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত : ০৯:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬