ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ “স্মরণ ও চেতনায় নতুন ভোর” এপ্রতিপাদ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’তে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪আগষ্ট) বেলা ১১টায় পবিপ্রবির টিএসসি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনু্ষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ হামিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, কোষাধক্ষ্য অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জুলাই ‘২৪ এর গণঅভ্যুত্থানে যারা দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায় বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন সেই সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। একই সঙ্গে আহত সকল বীর যোদ্ধাদের প্রতি জানাই আন্তরিক সম্মান ও তাদের সুস্থতা কামনা করছি।
তিনি আরো বলেন, আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬