ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

দুই দিনে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ১১৮ টন কাঁচা মরিচ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর দুই দিনে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে প্রায় ১১৭.৫৭ মেট্রিক টন কাঁচা মরিচ। সোমবার ও মঙ্গলবার এই মরিচ দেশে আসে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম এবং সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর সোমবার দুপুর থেকে এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত প্রায় ১১৭.৫৭ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

সোনামসজিদ উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, সোমবার থেকে এই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার ৭৭টি আইপির মাধ্যমে ২৮৯৫০ মেট্রিক টন এবং মঙ্গলবার ১৫টি আইপির মাধ্যমে ৩৪০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমাদনির অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া গত দুই দিনে মোট ১১৭.৫৭ মেট্রিক টন আমদানি হয়েছে এবং তার মধ্যে আজকে আমদানি হয়েছে ৮১.৭৬ মেট্রিক টন।

জনপ্রিয় সংবাদ

দুই দিনে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ১১৮ টন কাঁচা মরিচ

প্রকাশিত : ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬