ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করার পর পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব ছিলেন। ওবায়দুর রহমান এর আগে শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতির পর একই বিভাগে পদায়ন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

প্রকাশিত : ১২:২৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬