ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

দুমকিতে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধি: মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও তা প্রতিরোধের উপায় নিয়ে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘মাদকের আসক্তি সাধারণত প্রথম সিগারেট দিয়েই শুরু হয় এবং শেষ হয় হেরোইনের মতো মারাত্মক মাদকে। শ্রেণীকক্ষে নিয়মিত পড়াশোনা না করা এবং ব্যাকবেঞ্চে থাকার ফলে অনেকেই নিজের জীবনের সঠিক লক্ষ্য স্থির করতে পারে না। সেখান থেকেই মনে তৈরি হয় হতাশা। আর এই হতাশা থেকেই ধীরে ধীরে সিগারেট ও গাজার প্রতি ঝোঁক বাড়ে। পরবর্তীতে কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে যখন একজন শিক্ষার্থী সম্পূর্ণ পিছিয়ে পড়ে, তখন সেই হতাশা থেকে নিজেকে আর ফিরিয়ে আনা কঠিন হয়ে যায়।’’

তিনি আরও যোগ করেন, ‘‘তাই এই বয়স থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ধর্মীয় অনুশাসন মেনে চলা, সামাজিক-সাংস্কৃতিক চর্চা এবং পরিবারকে পর্যাপ্ত সময় দিতে হবে। যেকোনো প্রয়োজন বা সমস্যার কথা বাবা-মায়ের কাছে খোলামেলা আলোচনা করলে অনেক বড় সমস্যার সমাধান সহজ হয়ে যায়।’’

​মাদক নির্মূলে সামাজিক ঐক্যের ওপর জোর দিয়ে ইউএনও বলেন, ‘‘মাদক নিয়ন্ত্রণ কিংবা মাদকসেবীদের গ্রেফতার করা কেবল উপজেলা প্রশাসনের একা পক্ষে সম্ভব নয়। এর জন্য সমাজের তরুণ ও ছাত্রসমাজকে সামনে এগিয়ে আসতে হবে, গড়ে তুলতে হবে ব্যাপক সামাজিক আন্দোলন। পুলিশ বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সাধারণ জনগণ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।’’

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ. কে. এম. শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাহমুদা আখতারসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

একটি নক্ষত্রের বিদায়: মাগুরার প্রিয় মুখ জায়েদ বিন কবির নিশান আর নেই

দুমকিতে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬