ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস- চ্যান্সেলর এর শোক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দিন এর ছোট ভাই পটুয়াখালী শহরের বিশিষ্ট সার ব্যবসায়ী সৈয়দ নইমুল হোসেন(৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে ১৩ আগস্ট রাত আনুমানিক ১২ টার সময় ইন্তেকাল করেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। অদ্য ১৪ আগস্ট সকাল ৯ টায় পটুয়াখালী হোটেল বনানী চত্বরে তার ১ম নামাজে জানাজা ও দুপুর ১২ টায় পূর্ব জৈনকাঠী মীরা বাড়িতে ২য় জানাজা অনুষ্ঠিত হয়।পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমের মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন । এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস- চ্যান্সেলর এর শোক

প্রকাশিত : ১২:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬