ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

রাক ধুর তোর ফ্যামিলি কার্ড’ বলা জামায়াতই সংসদে কার্ডের জন্য অস্থির: খোকন তালুকদার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, জামায়াতের আমির একসময় নিজে মুখে বলেছিলেন ‘রাক ধুর তোর ফ্যামিলি কার্ড’, অথচ আজ সংসদে গেলে আমরা দেখি ফ্যামিলি কার্ডের জন্য ওনারাই সবার আগে অস্থির হয়ে থাকেন।

আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের পশ্চিম কালিনগর এলাকায় পালরদী নদীর তীর প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন ও এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য খোকন তালুকদার জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও দ্বিমুখী নীতির প্রতি ইঙ্গিত করে আরও বলেন, তারা মুখে বলে একটা একটু পরে প্রধানমন্ত্রীকে একা পেলে বলে আপনি কবে আমাদের এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম। উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে পালরদী নদীর ভাঙ্গন প্রতিরোধে জিওব্যাক ফেলা সহ চলমান তীর প্রতিরক্ষা কাজের অগ্রগতির খোঁজখবর নেন এবং টেকসই কাজ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

রাক ধুর তোর ফ্যামিলি কার্ড’ বলা জামায়াতই সংসদে কার্ডের জন্য অস্থির: খোকন তালুকদার

প্রকাশিত : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬