ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

পীরগঞ্জে আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যানের বাসায় পুলিশি তল্লাশি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ১৫ আগস্টকে ঘিরে নাশকতার আশঙ্কায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলামের বাসাসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা-কর্মীর বাসায় অভিযান চালিয়ে তল্লাশি করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) পীরগঞ্জ ইউনিয়নের ভাকুরা গ্রামে আখতারুল ইসলামের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশ সদস্যরা। ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা বা প্রস্তুতি রয়েছে কি না, সে বিষয়েও তাঁদের কাছে জানতে চাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা নাশকতা ঠেকাতে উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করা হচ্ছে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
ওসি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের উসকানিমূলক ভিডিও বা এমন কোনো কনটেন্ট প্রচার করা হলে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, সেগুলোও নজরদারির আওতায় আনা হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পীরগঞ্জে পুলিশের অভিযান, নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওসি।
জনপ্রিয় সংবাদ

রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত

পীরগঞ্জে আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যানের বাসায় পুলিশি তল্লাশি

প্রকাশিত : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬