নীলফামারী প্রতিনিধি: বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নীলফামারীর জলঢাকায় পৃথক ভাবে তিনটি স্থানে বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু,।বড়ঘাটস্থ মুক্তা হিমাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ আলী।
জলঢাকা তেল পাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপির সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম।
পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানগুলোতে মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















