ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ২১ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি গুচ্ছ ) আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও যোগ হতে পারে এ তালিকায় ।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জানান, ১১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস – চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়াবলী আগামী বৈঠকে সিদ্ধান্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সর্বশেষ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি (General, Science & Technology) গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। বর্তমানে তা আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















