ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সুখবর পেল ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: নীতীশ কুমার রেড্ডির পর গৌতম গম্ভীরকে আরও একবার স্বস্তি দিলেন জাসপ্রীত বুমরাহ। আফগানিস্তান সিরিজের আগে ফিটনেস পরীক্ষায় পাস করেছেন ভারতের এই পেসার। তবে স্বস্তির খবর নেই হার্ষিত রানাকে নিয়ে। চোটের কারণে আফগানিস্তান সিরিজ ও এশিয়ান গেমসের দলে তাকে পাওয়া যাবে না। তার বদলি হিসেবে ইয়াশ ঠাকুরকে দলে নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষা দিয়েছেন বুমরাহ। সেখানে পরীক্ষায় পাস করায় আফগানিস্তান সিরিজে তার খেলা নিয়ে আর সংশয় থাকল না। আগে থেকেই সিরিজের দলে রাখা হয়েছিল তাকে, তবে মাঠে নামার জন্য প্রয়োজন ছিল চিকিৎসকদের ছাড়পত্র। সেই ছাড়পত্রও এখন এসে গেছে।

অন্যদিকে চোটের কারণে ছিটকে গেলেন হার্ষিত। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন এই পেসার। সে কারণে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তিনি। পরে আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে সমস্যায় পড়েছিল কেকেআরও।

চোট কাটিয়ে মাঠে ফেরার পর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আবার চোট পান হার্ষিত। এরপর বেঙ্গালুরুতে পুনর্বাসনে ছিলেন তিনি। আফগানিস্তান সিরিজের দলে জায়গা পেলেও তার আগে দিতে হতো ফিটনেস পরীক্ষা। সেই পরীক্ষা দিতে গিয়েই আবার চোট পেয়েছেন ২৫ বছর বয়সী এই পেসার। জানা গেছে, চোট গুরুতর। ফলে কবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন, সেটিও এখন অনিশ্চিত।

হার্ষিতের বদলি হিসেবে তাই ইয়াশ ঠাকুরকে বেছে নিয়েছে বোর্ড। বিদর্ভের এই পেসার জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে প্রথমবার ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন। সেখানে দুই ম্যাচ খেলে নিয়েছেন চার উইকেট।

সুখবর পেল ভারত

প্রকাশিত : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬