ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে আগামীকাল (শনিবার) থেকে ১৫০০ সদস্য ২৪ টি দলে ভাগ হয়ে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির আওতাধীন এলাকাসমূহে বাড়ি পরিদর্শন, সোর্স রিডাকশন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএনসিসির মুখপাত্র জাকির হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন,জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সকাল ৯ প্রধানমন্ত্রী কর্তৃক সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর এই কার্যক্রম পরিচালনা করা হবে।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি স্টল স্থাপন করা হয়েছে। এই স্টলে নগরবাসীর জন্য ডেঙ্গু প্রতিরোধ ও এর করণীয় বিষয়ে বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হবে।

এদিকে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশেষ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান শেষে ডিএনসিসির আওতাধীন অঞ্চল-৫, বিশেষ করে সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে বিশেষ সোর্স রিডাকশন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং লার্ভা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি

প্রকাশিত : ১২:০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬