ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জার্মান মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: আর্সেনালের বিপক্ষে ব্রাইটনের ৩-০ গোলের জয়ে ম্যাচসেরা হয়েছেন পাসকাল গ্রোস। দুর্দান্ত সেই পারফরম্যান্সের পরই জানালেন, জার্মানির জার্সিতে আর দেখা যাবে না তাকে। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালকে উড়িয়ে দিয়েছে ব্রাইটন। স্বাগতিকদের হয়ে ম্যাচের ৩১ মিনিটে ১৮ মিটার দূর থেকে দারুণ শটে গোল করেন গ্রোস। পরে চেমা আন্দ্রেসের গোলেও অবদান রাখেন এই জার্মান মিডফিল্ডার। তার নৈপুণ্যে আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় ব্রাইটন।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছেন গ্রোস। পাঁচ ম্যাচে তিন গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল। তবে ক্লাবের হয়ে এমন পারফরম্যান্সও জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের মন গলাতে পারেনি। নেশনস লিগের জন্য ক্লপের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি তার।

তবে জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্তটি নতুন নয় গ্রোসের। বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় না থাকায় তখন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি।

স্কাই জার্মানিকে গ্রোস বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের আমার কোনো অ্যাকাউন্ট নেই, তাই আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিতে পারিনি। তবে আমি আগেই অবসর নিয়েছি। আমার কাছে বিশ্বকাপের পরই সব শেষ হয়ে গিয়েছিল। আমার মনে হয়, এখন নতুন প্রজন্মকে শুভকামনা জানানোর এবং তাদের জন্য সমর্থন জোগানোর সময়।’

জার্মানির হয়ে গ্রোসের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল অনেকটাই দেরিতে। ২০২৩ সালের সেপ্টেম্বরে হান্সি ফ্লিকের অধীনে জাপানের বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তার। আর জার্মানির জার্সিতে শেষ ম্যাচটি খেলেছেন ২০২৬ বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ২-১ গোলে হেরেছিল জার্মানি, যেখানে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন গ্রোস।

জার্মান মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন

প্রকাশিত : ০১:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬