ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে হর্টিকালচার সেন্টার ও বিএডিসি কার্যালয় পরিদর্শন করলেন জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ক্যরী মগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে কৃষি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সম্ভাবনা সরেজমিনে দেখতে হর্টিকালচার সেন্টার এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয় পরিদর্শন করেছেন নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ক্যরী মগ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ) তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় পার্বত্য অঞ্চলে উদ্যান ফসলের চারা উৎপাদন, উন্নত জাতের ফলজ ও অন্যান্য কৃষি চারা উৎপাদন, সেচ ব্যবস্থাপনা এবং কৃষকদের কৃষিসেবা প্রদানের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় পার্বত্য অঞ্চলের কৃষি খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং কৃষির আধুনিকায়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কৃষকদের উৎপাদন বৃদ্ধি, উন্নত জাতের চারা সহজলভ্য করা এবং সেচ সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মাধবী মারমা এর খাগড়াছড়ি প্রতিনিধি অংগ্য মারমা এবং খাগড়াছড়ি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নীলপদ চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার ক্যরী মগ পার্বত্য অঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। তিনি কৃষি উন্নয়নে সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে খাগড়াছড়ির কৃষি খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

প্রচারের জন্য শহরের ব্যস্ত সড়কে মহিষ, ক্ষিপ্ত হয়ে নারীসহ তিনজনকে আক্রমণ

খাগড়াছড়িতে হর্টিকালচার সেন্টার ও বিএডিসি কার্যালয় পরিদর্শন করলেন জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ক্যরী মগ

প্রকাশিত : ০৩:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬