ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কাফনের কাপড় বেঁধে রেলপথ অবরোধ: ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের প্রস্তাবিত বিভাজন এবং ছয়টি গ্রাম অন্য ইউনিয়নে কেটে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় এলাকা। সদর উপজেলা রক্ষা ও ছয়টি গ্রাম পুনর্বহালের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বাসিন্দারা।

​আজ (রোববার) সকাল থেকে হাজার হাজার ক্ষুব্ধ বাসিন্দা রামরাইল ও সুলতানপুর এলাকার মহাসড়ক এবং ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের বিভিন্ন অংশে অবস্থান নেন। এতে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের সাথে বৃহত্তর সিলেট এবং চট্টগ্রাম বিভাগের সড়ক ও রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

​অবরোধ চলাকালে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং চালান। আন্দোলনকারীদের মূল দাবি—দীর্ঘদিনের প্রাচীন অখণ্ড বাসুদেব ইউনিয়নের ভৌগোলিক এবং প্রশাসনিক সীমানা অক্ষুণ্ণ রাখা। কোন অবস্থাতেই সদর উপজেলা থেকে এসব এলাকা বাদ দেওয়া কিংবা ভিন্ন প্রশাসনিক ইউনিটে অন্তর্ভুক্ত করা চলবে না।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।

​স্থানীয় এক বাসিন্দা বলেন, “বাসুদেব ইউনিয়ন শত বছরের ইতিহাস ও ঐতিহ্য বহন করে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ও রেলপথ ছাড়ব না।”

​হঠাৎ অবরোধের কারণে মহাসড়কে ও রেললাইনের দু’পাশে আটকা পড়ে শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন এবং দূরপাল্লার কয়েকটি আন্তঃনগর ট্রেন। প্রচণ্ড তাপদাহে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, বৃদ্ধ ও কোমলমতি শিশুরা।

​খবর পেয়ে পুলিশ ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তারা আন্দোলনকারীদের সাথে আলোচনার মাধ্যমে শান্ত করার ও দাবি বিষয়টি উচ্চপর্যায়ে জানানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে এবং আন্দোলনকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণায় অটল রয়েছেন।

রেলওয়ে কৃর্তপক্ষ জানিয়েছে, লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় নিরাপত্তার স্বার্থে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ও ট্রেন চলাচল শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চলছে।

একই সঙ্গে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করায় ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে।

জনপ্রিয় সংবাদ

কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে দুই ক্যাটাগরিতে সম্মাননা পেল মেধাবী শিক্ষার্থী চয়ন পান্ডে

কাফনের কাপড় বেঁধে রেলপথ অবরোধ: ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত : ০১:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬