ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জলঢাকা প্রেস ক্লাবে আমার মৃত্যুর পর যা দেখলাম বইটি তুলে দিলেন পৌর নির্বাহী কর্মকর্তা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে

নীলফামারী প্রতিনিধি: বই মানুষের পরম বন্ধু, আর সে বই যদি হয় পরকাল ও আত্মশুদ্ধির ভাবনা নিয়ে, তবে তা হৃদয়ে গভীর দাগ কাটে।

বুধবার সন্ধ্যায় জলঢাকা প্রেস ক্লাবে জলঢাকা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান বাবু উপস্থিত হয়ে নিজের লেখা বই অত্যন্ত নান্দনিক ও চিন্তা-উদ্দীপক গ্রন্থ”আমার মৃত্যুর পর যা দেখলাম”বইটি উপহার স্বরুপ প্রেস ক্লাব কর্মকর্তাদের হাতে তুলে দেন।

এ সময় তিনি বলেন আমার মৃত্যুর পর যা দেখলাম বইটির প্রচ্ছদ ও পেছনের পাতার কথামালা থেকেই অনুধাবন করা যাবে, যে বইটি আমাদের চিন্তার জগৎকে দারুণ ভাবে নাড়া দেওয়ার মতো এক আত্মিক খোরাক। মৃত্যুর পরবর্তী ভ্রমণ, হিসাব-নিকাশ এবং জীবনের মানে নতুন করে খুঁজে পাওয়ার এক অনন্য এই গ্রন্থ। তিনি আরও বলেন এই বইটির মূল্য ৩৫০ টাকা ধরা হয়েছে, এবং ১০০ টাকা ছাড় দিয়ে ২৫০ টাকায় জলঢাকার সিদ্দিকিয়া লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সহ সভাপতি মনিরুজ্জামান লেবু, যুগ্ন সাধারন সম্পাদক আবেদ আলী, মাইদুল হাসান,দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান প্রমুখ।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন এমন চমৎকার একটি সৃষ্টি উপহার দেওয়ার জন্য লেখক পৌরসভার নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান বাবু আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর লেখা বহুল পঠিত হোক এবং সকলের অন্তরে দাগ কাটুক এই শুভকামনা করেন।

জনপ্রিয় সংবাদ

কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে দুই ক্যাটাগরিতে সম্মাননা পেল মেধাবী শিক্ষার্থী চয়ন পান্ডে

জলঢাকা প্রেস ক্লাবে আমার মৃত্যুর পর যা দেখলাম বইটি তুলে দিলেন পৌর নির্বাহী কর্মকর্তা

প্রকাশিত : ০৮:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬