ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জাবির নিরাপত্তায় নতুন নিয়ম: গাড়িতে থাকতে হবে অনুমোদিত স্টিকার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যানবাহন প্রবেশ ও চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদিত স্টিকারযুক্ত বা অনুমোদিত গাড়ি ছাড়া অন্য যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একই সঙ্গে রাতের বেলা বহিরাগত ব্যক্তি ও তাদের গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্তৃপক্ষের দেওয়া স্টিকারযুক্ত বা অনুমোদিত গাড়ি ছাড়া অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করা হয়েছে। বিশেষ করে রাতের বেলা সব বহিরাগত ব্যক্তি ও তাদের গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর ভোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) তালাবদ্ধ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম। ওই ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নতুন এসব বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

অস্ত্রের মুখে জিম্মি করে রাজবাড়ীতে ১১ গরু ডাকাতি

জাবির নিরাপত্তায় নতুন নিয়ম: গাড়িতে থাকতে হবে অনুমোদিত স্টিকার

প্রকাশিত : ১১:০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬