ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মলিন ও ছেঁড়া পোশাকে যুদ্ধ করা হুথি যোদ্ধাদের অর্থের জোগান আসে কোথা থেকে?

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

মোহাম্মদ, ১৯ বছর বয়সী যুবক ও হুথি যোদ্ধা গত মার্চে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে লড়াইয়ে অংশ নেন। গত কয়েক মাস ধরে ইয়েমেনে টানা লড়াই চলছে। হুথিরা এতে সরকারপন্থি বাহিনী, একইসঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার মুখোমুখি হচ্ছে।

একইসঙ্গে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে এবং সৌদি ও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের অর্থায়নও বন্ধের চেষ্টা চালিয়েছে।

মোহাম্মদ জানিয়েছেন, তা সত্ত্বেও, হুথিরা তাদের সরবরাহ অব্যাহতভাবে পেয়ে যাচ্ছে।

সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেছেন, “যুদ্ধক্ষেত্রে এটি সবসময় মৃত্যু অথবা যুদ্ধ নয়। আমাদের ভালো সময় যাচ্ছে। আমরা সবচেয়ে ভালো খাবার খাই। যদি হামলায় আহত বা অসুস্থ হই, আমাদের সেবা দেওয়া হয়। আমাদের যেসব কমান্ডার আছেন তারা নিশ্চিত করেন, আমরা আমাদের প্রয়োজনীয় সরবরাহ পাই।”

আলজাজিরা বুধবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে বলেছে, গত এক দশকে, হুথিরা অর্থ আসার বিভিন্ন ব্যবস্থা তৈরি করেছে। এরফলে তারা যুদ্ধে অর্থায়ন অব্যাহত রাখতে পারছে এবং যেসব এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে পারছে।

গত জুলাইয়ে ‘মোখা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস’ এক প্রতিবেদনে জানায়, হুথিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থ পায়। আর বছরে তারা ২ দশমিক ৫ বিলিয়ন ডলার খরচও করে।

যারমধ্যে ৮০০ মিলিয়ন ডলার আসে ট্যাক্স ও কাস্টমস থেকে। ৬০০ মিলিয়ন ডলার আসে বাড়তি ফি এবং আরোপিত শুল্ক থেকে। আর ৩০০ মিলিয়ন ডলার তারা পায় সাধারণ মানুষের অনুদান থেকে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান বা আয়োজন; এমনকি গণ-জানাজা থেকেও অর্থ সংগ্রহ করে তারা।

হুথিরা যেসব অর্থ সংগ্রহ করে তার ৬০ শতাংশ সরাসরি নিরাপত্তা ও সামরিকখাতে ব্যয় করে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: আলজাজিরা

জনপ্রিয় সংবাদ

মলিন ও ছেঁড়া পোশাকে যুদ্ধ করা হুথি যোদ্ধাদের অর্থের জোগান আসে কোথা থেকে?

মলিন ও ছেঁড়া পোশাকে যুদ্ধ করা হুথি যোদ্ধাদের অর্থের জোগান আসে কোথা থেকে?

প্রকাশিত : ০১:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬