ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

আইসিজের রায় দ্রুত কার্যকরে মিয়ানমারের প্রতি ইইউর আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের বিষয়ে এক বিবৃতিতে ইইউর মুখপাত্র এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে আমলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে বিশ্বজুড়ে দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

ইইউ বলেছে, রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুতি ও সহিংসতাসহ ভয়াবহ দুর্ভোগের শিকার হয়েছে। তাদের এই দুর্দশার কথা ভুলে যাওয়ার সুযোগ নেই।

জনপ্রিয় সংবাদ

সারা দেশে অভিন্ন টোল ব্যবস্থা চালু হচ্ছে ঈদের আগেই

আইসিজের রায় দ্রুত কার্যকরে মিয়ানমারের প্রতি ইইউর আহ্বান

প্রকাশিত : ১০:০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬