ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কক্সবাজারে পৌঁছেছেন ড. ইউনূস ও গুতেরেস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৩৪৬ বার দেখা হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারে পৌঁছেছেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা।

আজ সারাদিন কক্সবাজার থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে উখিয়া রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।

পরে উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে পৌঁছেছেন ড. ইউনূস ও গুতেরেস

প্রকাশিত : ০২:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫