ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মেহেরপুরে তিন গাড়ির সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ২৮৪ বার দেখা হয়েছে

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল-মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ব্যাংক কর্মকর্তা আকতারুজ্জামান শোভন (২৯), মোটরসাইকেল আরোহী আল ইমরান (২৮) ও পাখিভ্যানের যাত্রী জুবায়ের হোসেন (৮) নামের শিশু নিহত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অদূরে এই ঘটনা ঘটে।

আক্তারুজ্জামান ঢাকা রুপনগর ব্রাঞ্চের এনআরবিসি ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত ও সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে। শিশু জুবায়ের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলী হাসানের ছেলে। নিহত আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

নিহত যুবায়েরের বাবা ভ্যানচালক আলী হাসান ও মাইক্রো চালক পলাশকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস মেহেরপুর শহরের দিকে আসছিলেন এবং আক্তারুজ্জামান ও ইমরান মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অদূরে পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাস, ভ্যান ও মোটরসাইকেলর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাইলপোস্টে আঘাত লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পথচারী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে আক্তারুজ্জামান মেহেরপুর জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন। আহত ইমরান ও শিশু জুবায়েরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার শিকার যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সংরক্ষিত নারী আসনে: বিএনপির মনোনয়ন পেলেন মানছুরা আক্তার

মেহেরপুরে তিন গাড়ির সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

প্রকাশিত : ০১:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫