ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

‘নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৫০৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সোমবার (৭ এপ্রিল) চারদিন ব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন সেমিনারে এক বক্তব্যে নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠন করার কথা জানান।

এটি শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য নির্ধারিত হবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে।

গভর্নর ড. মনসুর বলেন, বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্যও একটি উপযুক্ত গন্তব্য। তিনি উল্লেখ করেন যে, ৯৫ শতাংশ স্টার্টআপই ব্যর্থ হয়, তবে তারপরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্টার্টআপদের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং একদিন সফলতা আসবে বলেও আশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটা ভ্রমণ হলো না শেষ পর্যন্ত বাসের চাকায় থামল জাহিদের জীবনের পথচলা

‘নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন’

প্রকাশিত : ০১:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫