ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের ১৪২ বিলিয়ন ডলারের সমরাস্ত্র চুক্তি সৌদি আরবের সঙ্গে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ২৪৪ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্য সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের সঙ্গে দুই দেশের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বমূলক চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এই চুক্তির অংশ হিসেবে ইতিহাসের সবচেয়ে বড় আকারের প্রতিরক্ষা বিপণন নিয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

প্রায় ১৪২ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে এবং এর আওতায় সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী ও সেবা সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি।

দুই দেশের স্বাক্ষরিত সমঝোতায় জ্বালানি ও খনিজ বিষয়ক স্মারক, ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতার জন্য আগ্রহপত্র ছাড়াও মহাকাশ ও সংক্রামক ব্যাধির বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি স্মারক রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মেদ বিন সালমান যখন কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন তখন অনুষ্ঠানস্থল ছিল করতালিতে মুখরিত।

এর আগে দুই নেতার বৈঠকের সময় ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজকে তার বন্ধু হিসেবে আখ্যায়িত করেন।

যদিও এই বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখনও খুব কমই জানা গেছে। তবে ট্রাম্পকে বলতে শোনা গেছে ‘আমি সত্যিই বিশ্বাস করি যে আমরা পরস্পরকে খুব পছন্দ করি’।

উপসাগরীয় অঞ্চলে চার দিনের সফরের শুরুতে সৌদি আরবে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম বড় বিদেশ সফর।

জনপ্রিয় সংবাদ

টবের মধ্যে চাষ করা হয় ১৩টি গাঁজা গাছ

যুক্তরাষ্ট্রের ১৪২ বিলিয়ন ডলারের সমরাস্ত্র চুক্তি সৌদি আরবের সঙ্গে

প্রকাশিত : ০৯:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫