ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে আন্দোলন করবেন ইশরাক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে

বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটার ও তার কর্মী সমর্থকদের বিশেষ বার্তা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ওই ফেসবুক পোস্টে তিনি বর্তমান সরকারে থাকা বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর আন্দোলন করার ঘোষণা দিলেও রাজনৈতিক প্রতিপক্ষকে ভাষাগত শিষ্টাচার মেনে সমালোচনা করতে বলেছেন।

মঙ্গলবার (২০ মে) সকালে ইশরাক ফেসবুকে এরকম একটি পোস্ট দেন।

তিনি লিখেছেন, ‘আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোন রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এরকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাদেরকে সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দেই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’

ইশরাক আরও লিখেন, ‘অনেক তো দেখে আসছি আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিবো, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন ও করবো। কিন্তু ভাষা ও বাবহার জাতে শত্রুও সমালোচনা করতে না পারে।’

কুলাউড়ায় কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজ চলমান

বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে আন্দোলন করবেন ইশরাক

প্রকাশিত : ১১:০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫