ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৪৮২ বার দেখা হয়েছে

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

রোববার (২৫ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

যেখানে বলা হয়েছে, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

পত্রিকায় সংবাদ প্রকাশের পর বাহেরচরের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

প্রকাশিত : ১০:২১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫