ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু মীরসরাইয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ২৮০ বার দেখা হয়েছে

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে ছোটন কুমার দে (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছোটন কুমার দে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দক্ষিণ জুজখোলা গ্রামের বাসিন্দা অজিত কুমার দের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে চট্টগ্রামগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ছোটন। খবর পেয়ে সীতাকুণ্ড রেল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সীতাকুণ্ড রেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বলেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের অনুরোধে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

“বাউবির গবেষণায় নতুন মাইলফলকঃ প্রথম পিএইচডি ও দ্বিতীয় এমফিল ডিগ্রি অর্জন”

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু মীরসরাইয়ে

প্রকাশিত : ১২:০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫