ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস তথ্য অনুযায়ী ইরানে ইসরায়েলের হামলায় নিহত ৬৩৯

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে

ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। সংস্থাটি জানিয়েছে, হামলায় আহত হয়েছেন এক হাজার ৩২০ জনের বেশি।

ইরান ও ইসরায়েলের মধ্যে বৃহস্পতিবার (১৯ জুন) সপ্তম দিনের মতো হামলা পাল্টা-হামলা চলছে।

মাহসা আমিনের মৃত্যুর প্রতিবাদে ইরানে ২০২২ সালে সরকারবিরোধী বিক্ষোভের সময় হতাহতের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা সংস্থাটি বলেছে, ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে শনাক্ত করা গেছে।

সংস্থাটি জানিয়েছে, ইরানের স্থানীয় প্রতিবেদনের সঙ্গে হতাহতের সংখ্যার তুলনা করে দেশটিতে গড়ে ওঠা সূত্রের একটি নেটওয়ার্কের তথ্য সংগ্রহ করে এটি তৈরি করা হয়েছে।

তবে ইসরায়েলি হামলায় ইরান নিয়মিতভাবে হতাহতের তথ্য প্রকাশ করেনি। যদিও তাদের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২২৪ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২৭৭ জন।

জনপ্রিয় সংবাদ

শার্শার উলাশী জিয়া’র খাল পূন:খনন উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী-অমিত

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস তথ্য অনুযায়ী ইরানে ইসরায়েলের হামলায় নিহত ৬৩৯

প্রকাশিত : ০৮:৩৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫