ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের ওপর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৩৪৯ বার দেখা হয়েছে

ইসরায়েলের ওপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলা চালানোর কথা জানিয়েছে। অন্যদিকে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও।

এছাড়া ইরানের আরও হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয়ের নির্দেশ দিয়েছে ইসরায়েল। সোমবার (২৩ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা করেছে, তারা ইসরায়েলের ওপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম জানায়, এই হামলায় কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি এমন কৌশল ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম।

তাদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের পাঁচটি স্থানে — সাফাদ, তেল আবিব, আশকেলন, আশদোদ এবং বেইসানে — রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলার পর এখনও পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কিছু সময় পরেই ইসরায়েল তেহরানসহ অন্যান্য ইরানি শহরে পাল্টা হামলা চালিয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিম তেহরানের অধ্যাপক ফোয়াদ ইযাদি জানিয়েছেন, একটি হাসপাতালে পাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং ঘটনাস্থলে ধোঁয়া দেখা গেছে।

তবে হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি।

এমন অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে। জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে দেশটিতে ফের বিমান হামলার সতর্কতা বাজানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এলো ‘অ্যাশেজ’-এর ‘ছায়া’, সঙ্গে আরো দুই গানের খবর

ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের ওপর

প্রকাশিত : ০৯:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫