ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৪১২ বার দেখা হয়েছে

বাংলাদেশে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন পাকিস্তানের হাইকমিশনার।

ঢাকার পাকিস্তান হাইকমিশন জানায়, পরিচয়পত্র পেশকালে পাকিস্তানি হাইকমিশনার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পাকিস্তানের নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

পাকিস্তানি হাইকমিশনার উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং সাংস্কৃতিক আত্মীয়তার ওপর গভীরভাবে প্রোথিত। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও জোরদার করতে আগ্রহী।

হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাকে তার নিয়োগের জন্য অভিনন্দন জানান। রাষ্ট্রপতি তার কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে

আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার

প্রকাশিত : ০৯:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫