ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

করাচিতে ভবন ধস: প্রাণ হারিয়েছেন ৬ জন, নিখোঁজ আরও ১৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর রাজধানী করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় একটি নির্মাণাধীন ৬ তলা ভবন ধসে ৬ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ১৩ জন। এর বাইরে ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) ঘটেছে এ ঘটনা। ভবনটির ধ্বংস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযানও শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই; কিন্তু ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে থাকা ব্যক্তিদের মৃতদেহের ক্ষতি হতে পারে এবং ভবনের অবশিষ্ট কাঠামো আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাতে তল্লাশি চালানোর ওপর জোর দিচ্ছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ‘রেসকিউ ১১২২’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন। তারা ধ্বংসস্তূপের ভেতর ছোট ছোট ফাঁক তৈরি করেছেন, যাতে আটকা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানো সম্ভব হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের ক্ষতি হতে পারে এবং ভবনের কাঠামো আরও ধসে পড়ার ঝুঁকি থাকে; তাই হাতে তল্লাশি চালানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

করাচিতে ভবন ধস: প্রাণ হারিয়েছেন ৬ জন, নিখোঁজ আরও ১৩

প্রকাশিত : ০৫:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬