ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

যমুনা ব্যাংক ও জেএমআই স্পেশালাইজড হাসপাতালের মধ্যে চুক্তি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৯৩ বার দেখা হয়েছে

বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে যমুনা ব্যাংক পিএলসি এবং অ্যাপোলো ক্লিনিক লাইসেন্স : জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর যমুনা ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নূর মোহাম্মদ এবং অ্যাপোলো জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের উপদেষ্টা মসিউর রহমান কামাল চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. আব্দুস সালামসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে যমুনা ব্যাংক তাদের সম্মানিত গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পোষ্যদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সুফলদায়ক করার অঙ্গীকার ব্যক্ত করল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাপোলো ক্লিনিকের লাইসেন্সধারী প্রতিষ্ঠান হিসেবে জেএমআই স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য বিশেষ সুবিধাসহ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে

যমুনা ব্যাংক ও জেএমআই স্পেশালাইজড হাসপাতালের মধ্যে চুক্তি

প্রকাশিত : ১০:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫